Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Tight security in Delhi : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা, চূড়ান্ত সতর্ক পুলিশ-প্রশাসন

Tight security in national capital (Symbolic Picture)
Tight security in national capital (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করে তুলল দিল্লি পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চূড়ান্ত সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। যে কোনও ধরনের নাশকতা রুখতে সর্বদা সজাগ রয়েছে দিল্লি পুলিশ। বিশেষ নজরদারিও চালানো হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, লাল কেল্লা এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাল কেল্লা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং দেশের উদ্দেশে ভাষণ দেবেন, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক বলেছেন, "প্রতি বছরের মতো এ বছরও দিল্লি পুলিশ খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। দিল্লি পুলিশ পর্যাপ্ত, শক্তিশালী এবং জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করেছে।" ডিসিপি (উত্তর) সাগর সিং কলসি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন, আমরা এজন্য খুবই গর্বিত...নিরাপত্তা ব্যবস্থা একেবারে সুদৃঢ় করা আমাদের দায়িত্ব ও কৰ্মতবি।"

You might also like!