
প্রতাপগড়, ২ সেপ্টেম্বর : রাজস্থানের প্রতাপগড়ে এক আদিবাসী মহিলাকে নগ্ন করে, বিবস্ত্র করার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধাওয়া করলে তারা পালাতে গিয়ে আহত হয়। অভিযুক্তরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, রাজস্থানে অপরাধের কোনও স্থান নেই।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, "প্রতাপগড় জেলায়, পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে তাঁর শ্বশুরবাড়ির দ্বারা নগ্ন করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পুলিশ মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে, এডিজি ক্রাইমকে ঘটনাস্থলে পাঠিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার। সভ্য সমাজে এ ধরনের অপরাধীদের কোনও স্থান নেই। এই অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব কারাগারে পাঠানো হবে।"
