Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Shivraj Singh Chouhan:যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি : শিবরাজ সিং চৌহান

Shivraj Singh Chouhan
Shivraj Singh Chouhan

 

কালাবুরাগি, ২১ ফেব্রুয়ারি : যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি। বিরোধীদের উদ্দেশ্যে বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, "বর্তমান অবস্থা দেখে সবাই এখন কংগ্রেস ছাড়ছে। তাঁরা ইডি এবং সিবিআই-কে দোষারোপ করেছে, যারা অপরাধ করেছে তাঁদের রেহাই দেওয়া হবে না এবং এটিই মোদীর গ্যারান্টি।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে শিবরাজ সিং চৌহান বলেছেন, "গতকাল রাহুল গান্ধী তাঁর ন্যায় যাত্রায় উত্তর প্রদেশের যুবকদের অপমান করেছিলেন। মল্লিকার্জুন খাড়গে-কে বলতে হবে কেন কালাবুরাগির মাথাপিছু আয় এত কমেছে, তিনি এখানে ৫০ বছরেরও বেশি সময় ধরে আছেন। আমি এখন বলছি এবং এটা লিখে রাখছি, লোকসভা নির্বাচনে বিজেপি কর্ণাটকের ২৮-এর ২৮টি আসন জিতবে। আগামী নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন অতিক্রম করবে এবং ‘এনডিএ ৪০০ পার’।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…