Country

2 years ago

Cold to continue in Delhi: শীত থেকে এখনই মুক্তি নেই, ঘন কুয়াশাতেও কিছুদিন নিমজ্জিত থাকবে দিল্লি-সহ উত্তর ভারত

Cold to continue in Delhi (File Picture)
Cold to continue in Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি: কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা থেকে এখনই মুক্তি পাবে না দিল্লি-সহ গোটা উত্তর ভারত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কিছু দিনও দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, বজায় থাকবে শৈত্যপ্রবাহের পরিস্থিতিও। পূর্বাভাস মতোই রবিবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, খারাপ আবহাওয়ার কারণে বিলম্বে চলাচল করেছে বেশ কিছু ট্রেন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ৪৮ ঘন্টা উত্তর ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আইএমডি জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নীচের দিকেই। এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থানের অনেক অংশে থাকবে কনকনে ঠান্ডা। উত্তর মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডও শীতের দাপট থেকে রেহাই পাবে না।

You might also like!