
নয়াদিল্লি, ১৬ জুন : পঞ্চায়েত ভোটকে ঘিরে পশ্চিবঙ্গে অশান্তি ও হিংসার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করল বিজেপি। একইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশেরও সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নকে ঘিরে উপর্যুপরি হিংসার ঘটনায় বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, "রবীন্দ্রসঙ্গীতের ভূমিতে এখন বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজ্য সরকার ও পুলিশ যেভাবে কাজ করছে তা ভারতের গণতন্ত্র ও নির্বাচনের ইতিহাসে একটি কালো অধ্যায়।"
শুক্রবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আরও বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর মারাত্মক হামলা হয়েছে। রাজ্য সরকারকে অসংবেদনশীল বলে আখ্যা দিয়েছেন তিনি। সুধাংশু অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ যেভাবে কাজ করছে তা ভারতের গণতন্ত্র ও নির্বাচনের ইতিহাসে একটি কালো অধ্যায়।" পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
