Country

2 years ago

Students protest in JN main gate: রাঁচির জেএন কলেজের মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

The students protested by hanging the lock on the main gate of Ranchi's JN College
The students protested by hanging the lock on the main gate of Ranchi's JN College

 

রাঁচি, ৩ অক্টোবর: কলেজের অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাঁচির জেএন কলেজের প্রধান দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। ধুরওয়া থানা এলাকার জগন্নাথপুর কলেজের (জেএন কলেজ) মেন গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। কলেজের নৃবিজ্ঞান বিভাগের এইচওডি অধ্যাপক রবিভূষণ সাহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে।

অধ্যাপক রবিভূষণ সাহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কলেজের মহিলা সহকারী অধ্যাপকদের নির্যাতন ও শারীরিকভাবে শোষণ করার অভিযোগ রয়েছে। সহকারী মহিলা অধ্যাপক এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা থানা, রাজভবন, রাঁচি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভিসিকে চিঠি দিয়েছেন। কিন্তু অধ্যাপক রবিভূষণ সাহুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনও তরফ থেকেই না নেওয়ায় ছাত্ররা মঙ্গলবার কলেজের মেন গেটে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ পড়ুয়াদের বোঝানোর চেষ্টা শুরু করেছে।


You might also like!