Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন উদ্ধার হওয়া শ্রমিকরা, জানালেন ভয়াবহ দিনগুলির কথা

The rescued workers spoke to the Prime Minister and told about the terrible days
The rescued workers spoke to the Prime Minister and told about the terrible days

 

নয়াদিল্লি, ২৯ নভেম্বর: দীর্ঘ ১৭-দিনের উৎকন্ঠার অবসান হয়েছে, সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আলোর মুখ দেখেছেন উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ৪১ জন শ্রমিক। প্রত্যেকের পরিবারে এখন শুধুই খুশির আবহ। মঙ্গলবার রাতেই এক এক করে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসেন ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা নিজেদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানিয়েছেন, এই ১৭ দিন সুড়ঙ্গের ভিতরে তাঁরা কী কী করছিলেন, এই সাহসিকতার জন্য প্রত্যেককে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টেলফোনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোলামেলা কথোপকথনে সকলকে তাঁদের সাহসিকতা ও সংযম বজায় রাখার জন্য কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একজন জানান, এই ১৭ দিনে খাওয়া ছাড়া তাঁদের যেহেতু কোনও কাজ ছিল না, তাই সুড়ঙ্গের ভিতরে যোগাভ্যাসও করেছেন তাঁরা। নিরাপদে তাঁদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

You might also like!