Breaking News

 

Country

3 years ago

Corona dead in Madhya Pradesh:মধ্যপ্রদেশে করোনায় মৃত ব্যক্তি দু'বছর পরে বাড়ি ফিরে আসলো

Corona dead in Madhya Prades
Corona dead in Madhya Prades

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একেই বলে,'রাখে হরি, মারে কে?' এমন অবাক করা ঘটনা আগে ঘটেনি তা নয়। কিন্তু এখানে বিস্ময় হলো, সেই ব্যক্তির মৃতদেহ পরিবার দাহ পর্যন্ত করেছে। সূত্রের খবর,দুই বছর আগে করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে ছিলেন। এমনকি হাসপাতাল থেকে পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হয়েছিল। সেই দেহ দাহও করেছে তার পরিবার; কিন্তু হঠাৎ করেই সেই ব্যক্তি ফিরলেন বাড়িতে।

৩৫ বছর বয়সি কমলেশ পতিদার হঠাৎই শনিবার সকালে বাড়ি ফেরেন। মৃত ব্যক্তিকে জীবিত দেখে বিস্মিত হন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায়। দুই বছর আগে মৃত্যু হওয়া এক ব্যক্তি যার শেষকৃত্য সম্পন্ন করেছে পরিবার সেই ব্যক্তি কিভাবে বেঁচে ফিরে আসতে পারেন! এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কেউ বিশ্বাস করতে পারছে না এমন অবিশ্বাস্য ঘটনা।

  কমলেশ ফিরে আসার পরই প্রতিবেশী ও বন্ধুদের মতো সাংবাদিকেরা ভিড় করে বাড়িতে। কমলেশের এক আত্মীয় বলেন, ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কোভিডে আক্রান্ত হন কমলেশ। সেই সময় তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল তাদের কাছে দেহ হস্তান্তর করার পর পরিবারের সদস্যরা তার শেষকৃত্য সম্পন্ন করে।

 তিনি বলেন, এখন কমলেশ বাড়িতে ফিরে এসেছেন। তবে গত দুই বছর তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে তিনি (কমলেশ) কিছুই জানাননি। পুলিশ সমস্ত বিষয়টা নিয়ে তদন্ত করা শুরু করেছে। এখন পর্যন্ত কমলেশ ঠিক কথা বলার অবস্থায় নেই। পুলিশ জানিয়েছে, কমলেশের সঙ্গে কথা বলার পরেই আসল সত্য জানা যাবে।


You might also like!