Breaking News
 
Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের Imran Hasan Arrested: নাড্ডার কনভয়ে হামলা থেকে ভাঙচুর, একাধিক অভিযোগে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ ইমরান

 

হাসপাতালের লিফটে প্রায় ২ দিন আটকে রোগী, তিন লিফট কর্মী বরখাস্ত কেরলে

hospital lift (symbolic picture)
hospital lift (symbolic picture)

 

তিরুবনন্তপুরম, ১৬ জুলাই : সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে হাসপাতালের লিফটে প্রায় ২ দিন (৪২ ঘণ্টা) আটকে ছিলেন এক ব্যক্তি। এই ঘটনায় তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ হাসপাতালের তিন কর্মীকে বরখাস্ত করল কেরলের স্বাস্থ্য দফতর। গাফিলতির অভিযোগে লিফট-ম্যান সহ তিন কর্মীকে বরখাস্ত করা হয় বলে মঙ্গলবার জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক্স-রে করাতে গিয়েছিলেন ৫৯ বছরের রবীন্দ্রন। এক্স-রে করিয়ে লিফটে চেপে একাই নামছিলেন রবীন্দ্রন। মাঝপথে লিফটটি আটকে যায়। প্রথমে ভেবেছিলেন ফের আবার চলতে শুরু করবে লিফট। কিন্তু তা হয়নি। সেখানেই থেমে থাকে লিফট। বারবার অ্যালার্ম বেল চেপেও কোনও লাভ হয়নি। যোগাযোগ করতে পারেননি হেল্পলাইনেও। এভাবেই ৪২ ঘণ্টা ওই লিফটে বন্দি ছিলেন তিনি। ফোন বন্ধ হয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেননি। দুদিন বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী। এরপরই হাসপাতালে গিয়ে লিফট থেকে রবীন্দ্রনকে উদ্ধার করা হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…