Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Prime Minister Modi :২৮-২৯ ডিসেম্বর দিল্লিতে বসছে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন, পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী মোদী

Prime Minister Modi
Prime Minister Modi

 

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর  : আগামীকাল ও শুক্রবার নতুন দিল্লিতে বসছে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ এবং ২৯ ডিসেম্বর দিল্লিতে মুখ্য সচিবদের তৃতীয় জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করবেন৷

এটি এই ধরনের তৃতীয় সম্মেলন, প্রথমটি ২০২২ সালের জুনে হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয়টি ২০২৩ সালের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল৷ আর তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। ভূমি, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি মানুষের জীবনযাত্রা সহজ করার উপায় নিয়েও বৈঠকে হবে কথাবার্তা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…