Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

3 years ago

Terrorist attack may be on 15th Aug, alert: স্বাধীনতা দিবসে দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্কতা জারি আইবি-র

Terrorist attack may be on 15th Aug, alert
Terrorist attack may be on 15th Aug, alert

 

নয়াদিল্লি, ৪ আগস্ট  : স্বাধীনতা দিবসকে সামনে রেখে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা (আইবি)। সংস্থার মতে, সন্ত্রাসবাদী সংগঠনগুলি দিল্লিতে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র করতে পারে। সূত্রের খবর, ১৫ আগস্ট দিল্লি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আইবি।

সূত্রের খবর, ১০ পাতার এক রিপোর্টে আইবি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জইশের ষড়যন্ত্রের তথ্য দিয়েছে। বলা হয়েছে, আইএসআই তাদের লজিস্টিক সাহায্য দিয়ে বিস্ফোরণ ঘটাতে চায়। এতে অনেক নেতাসহ বড় প্রতিষ্ঠানের ভবন লক্ষ্যবস্তু হতে পারে।

আইবির এই সতর্কতায় জুলাই মাসে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশকে ১৫ আগস্ট অনুষ্ঠানস্থলে প্রবেশের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। উদয়পুর এবং অমরাবতীর ঘটনার উল্লেখ করে আইবি বলেছে, কট্টরপন্থী গোষ্ঠী এবং জনাকীর্ণ জায়গায় তাদের কার্যকলাপের উপর কঠোর নজরদারি রাখা উচিত।

সন্ত্রাসী সংগঠন প্যারা গ্লাইডার ব্যবহার করতে পারে। তাই বর্ডার সিকিউরিটি ফোর্সকেও (বিএসএফ) সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!