Breaking News

 

Country

3 years ago

Terrorism not over in Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ হয়নি, কিন্তু কমছে দ্রুত: ডিজিপি

Terrorism not over in Jammu and Kashmir
Terrorism not over in Jammu and Kashmir

 

বান্দিপোরা, ৬ এপ্রিল : জম্মু ও কাশ্মীর উপত্যকায় জঙ্গিবাদ শেষ হয়নি, কিন্তু কমছে দ্রুত। নিরাপত্তা বাহিনী আগামী মাসগুলিতে অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার জন্য কঠোর পরিশ্রম করছে। বৃহস্পতিবার সোনওয়ারি বান্দিপোরায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনই জানালেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক (ডিজিপি) দিলবাগ সিং।

তিনি বলেন, শ্রীনগর এবং কাশ্মীরের অন্যান্য অংশ থেকে কোনও আইনশৃঙ্খলার সমস্যা নেই, তবে ঈদের নামাজের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিভাগীয় প্রশাসন গ্রহণ করবে। ডিজিপি সিং বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হয়নি, তবে এটি দ্রুত হ্রাস পাচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পরিশ্রম করছে। তিনি আরও বলেন, মিথ্যা অপপ্রচারের শিকার হয়ে সন্ত্রাসের প্রতি আকৃষ্ট যুবকরা এখন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও খেলাধুলায় নিজেদের ক্যারিয়ার গড়ছে। সন্ত্রাসে ইন্ধন জোগাতে যে মিথ্যা আখ্যান চালানো হচ্ছে তা তরুণ ও জনগণ বুঝতে পেরেছে। কাশ্মীরের মানুষ এখন শান্তিতে অবদান রাখছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান বলেন, ড্রোনের মাধ্যমে নগদ অর্থ, আইইডি, অস্ত্র এবং মাদকদ্রব্য ফেলে দেওয়ার শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে পুলিশ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। যদিও এই কার্যকলাপগুলি অতীতের তুলনায় কম, তবুও ড্রোনের মাধ্যমে অস্ত্রের পাচার এখনও কুভপাদা, বারামুল্লা, রাজৌরি এবং পুঞ্চ এলাকায় হয়। আমরা বিপুল পরিমাণ অস্ত্র, টাকা ও মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছি এবং এ ধরনের অপচেষ্টা প্রতিনিয়ত নস্যাৎ করা হচ্ছে।

You might also like!