
হায়দরাবাদ, ৭ জুলাই : তেলেঙ্গানায় ভয়াবহ আগুন লাগল হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে। শুক্রবার সকালে বোম্মাইপাল্লি ও পাগিদিপাল্লি স্টেশনের মাঝে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে আগুন ধরে যায়। ট্রেনে আগুন লাগা মাত্রই সমস্ত যাত্রীদের ওই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব মধ্য রেলের সিপিআরও সি এইচ রাকেশ বলেছেন, ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। সমস্ত যাত্রী নেমে গিয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। ট্রেনটি বোমাইপাল্লি এবং পাগিদিপাল্লির মধ্যে থামানো হয়েছে। এস ৪, এস ৫ ও এস ৬-এই তিনটি বগিতে আগুন লেগেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
