Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Rajasthan : ভয়াবহ দুর্ঘটনা!লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের আটটি কামরা

Eight rooms of derailed express train
Eight rooms of derailed express train

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের পালি, লাইনচ্যুত হয়ে উলটে গেল ট্রেনের আটটি কামরা। উত্তর-পশ্চিম রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সিপিআরও আরও জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। উত্তর পশ্চিম রেলওয়ে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর জারি করেছে। 

বান্দ্রা টার্মিনাস থেকে যোধপুরগামী সূর্যনগরী এক্সপ্রেস লাইনচ্যুত হয় সোমবার ভোর রাতে। ঘটনায় সূর্যনগরী এক্সপ্রেসের ৮টি কামরা উলটে যায়। দুর্ঘটনাটি রাজস্থানের পালির কাছে ঘটে। জানা গিয়েছে, আজ ভোররাত ৩টে ২৭ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়ে উলটে যায়। 

মারওয়ার জংশন থেকে ছাড়ার ৫ মিনিটের মধ্যে ট্রেনের ভেতরে কম্পনের শব্দ শোনা যায় এবং ১০-১৫ মিনিট পর ট্রেনটি থেমে যায়। আমরা নেমে দেখি অন্তত ৮টি স্লিপার ক্লাস কোচ লাইনচ্যুত হয়েছে। ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। এই ঘটনায় এক মহিলার সামান্য চোট লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ট্রেনের ৮টি কামরা পুরোপুরি লাইনচ্যুত হলেও দুর্ঘটনায় মোট ১১টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে । এদিকে ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রেলের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে। এদিকে যোধপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। ঘটনার জেরে দুটি ট্রেন বাতিল, ১২টি ট্রেন রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রেল, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। ঘটনার কারন অনুসন্দধানের কাজ চলছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…