
কেশভাগিরি (তেলেঙ্গানা), ১৪ জানুয়ারি : নির্দিষ্ট খবরের ভিত্তিতে পশ্চিমাঞ্চল টাস্ক ফোর্স চন্দ্রায়ণগুট্টায় একটি ক্লিনিকের এক চিকিৎসক কাছ থেকে ১২.৩২ লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করল তেলেঙ্গানা পুলিশ।
টাস্ক ফোর্স পশ্চিমাঞ্চলের ডিসিপি (ওএসডি) পি. রাধাকিশান রাও-এর মতে, গ্রেফতার হওয়া চিকিৎসা পেশাদারের নাম ডাঃ মহম্মদ শাব্বির আলি ওরফে সুদীপ বিশ্বাস (৪৮)। তিনি চন্দ্রায়ণগুট্টার বারকাস রোডে এসবিআিই কেশবগিরি শাখার কাছে 'পারফেক্ট ডেন্টাল অ্যান্ড পাইলস ক্লিনিক' নামে একটি ক্লিনিক চালান। চিকিৎসক চেন্নাইয়ের একজনের কাছ থেকে ৫৩ গ্রাম এমডিএমএ (মেথাইলেনডিওক্সি-মেথিলামফেটামিন) কিনেছিলেন। এরপর তিনি ওড়িশার মালকানগিরিতে গিয়েছিলেন আরেকটি ওষুধ কিনতে।
ওই চিকিৎসক ৮৫০ গ্রাম কেটামাইন ড্রাগ বিক্রি করার খবর পেয়ে ফাঁদ পাতে পুলিশ। পুলিশ জানিয়েছে, ক্লিনিক থেকে ২.১২ লাখ টাকা মূল্যের ৫৩ গ্রাম এমডিএমএ এবং ১০.২০ লাখ টাকা মূল্যের ৮৫০ গ্রাম কেটামাইন বাজেয়াপ্ত করা হয়েছে।
