
পাটনা, ২৩ সেপ্টেম্বর : মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়ন নিয়ে সন্দিহান বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, বললেন কেউ জানেন না কবে বাস্তবায়ন হবে এই বিল। উল্লেখ্য, সংসদের উভয়কক্ষে ইতিমধ্যেই পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল। বিল পাসে খুশি দেশের নারী শক্তি।
শনিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, "এই আইন কবে কার্যকর হবে? কারও কাছে কি এর উত্তর আছে? যদি এটি কার্যকর না হয় তবে আইনের অর্থ কী? কেন তারা ওবিসি, পিছিয়ে পড়া এবং সংখ্যালঘুদের এই বিলে সংরক্ষণ দেয়নি?"
