Country

1 month ago

Pariksha Pe Charcha 2026: প্রযুক্তি একটি আশীর্বাদ, আমাদের তা গ্রহণ করতে হবে, প্রধানমন্ত্রী

PM Modi Engages Students at Pariksha Pe Charcha
PM Modi Engages Students at Pariksha Pe Charcha

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : প্রযুক্তি একটি আশীর্বাদ, আমাদের তা গ্রহণ করতে হবে, পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "দায়িত্বশীল নাগরিক হোন। আমরা যদি একটি বিকশিত ভারত চাই, তবে আমাদের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।"

প্রধানমন্ত্রী এও বলেন, "প্রযুক্তি একটি আশীর্বাদ এবং আমাদের এটিকে গ্রহণ করতে হবে। আপনার জ্ঞান ও ব্যক্তিত্বকে উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিজ্ঞতার সাথে ব্যবহার করুন।" প্রধানমন্ত্রী আরও বলেন, "২০৪৭ সালে আপনাদের সবার বয়স ৩৫-৪০ বছর হবে এবং আপনাদের চারপাশে অনেক কিছু ঘটতে থাকবে। আমি কার জন্য এত পরিশ্রম করে একটি বিকশিত ভারত গড়ার চেষ্টা করছি? আপনাদেরও কি এর জন্য কাজ করা উচিত নয়? আমাদের ভারতীয় পণ্য কেনা ও ব্যবহার করার উপর জোর দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।"

You might also like!