
চেন্নাই, ৪ মে : তামিলনাড়ুর গুডালুর বিধানসভা কেন্দ্রে ডিএমকে প্রার্থী এম. দ্রাবিডামণি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি এআইএডিএমকে প্রার্থী পন জয়সীলানকে ২০হাজারের -ও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের ফলে দ্রাবিডামণি টানা তৃতীয়বার গুডালুর থেকে বিধায়ক নির্বাচিত হলেন। এর আগে তিনি এই আসন থেকে দুইবার বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। এই ফলাফল ডিএমকে শিবিরে স্বস্তি ও শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
