Country

2 years ago

Narendra Modi :স্বস্তি মেহুলের ভজনে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

Swasti Mehul's bhajan of the emotional Prime Minister
Swasti Mehul's bhajan of the emotional Prime Minister

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠতি সঙ্গীতশিল্পী স্বস্তি মেহুলের ভজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। শনিবার প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ স্বস্তি মেহুলের ভজন পোস্ট করেছেন। তিনি হিন্দি ভাষায় পোস্টে লিখেছেন, " স্বস্তি জির শ্রী রাম ভজন স্তোত্রটি একবার শুনলে অনেকক্ষণ কানে বাজতে থাকে। চোখ কান্নায় আর মন আবেগে ভরে যায়।"

ভগবান রামকে উৎসর্গ করা স্বস্তি মেহুলের ভজনটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ এই গানের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর পোস্টটি শেয়ার করার মাত্র এক ঘন্টার মধ্যে প্রায় ৩০০,০০০ মানুষ সেটি দেখেছেন। কিছু সময়ের মধ্যেই বহু মানুষের মন জয় করেছে এই গানটি।

You might also like!