Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Farmers Protest: স্থগিত কৃষকদের 'দিল্লি চলো' অভিযান! MSP নিয়ে কি সিদ্ধান্ত কেন্দ্রের?

Farmers Protest (File Picture)
Farmers Protest (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চতুর্থ দফার বৈঠক সম্পন্ন হল কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতাদের মধ্যে। আর এই বৈঠকের ফল কিছুটা হলেও ইতিবাচক। ড় সিদ্ধান্ত নিলেন কৃষকরা। রবিবার সন্ধ্যায় চণ্ডীগড় কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতাদের মধ্যে চতুর্থ দফার বৈঠক ছিল। সেই বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কৃষকদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। ইতিবাচক ও বিস্তারিত আলোচনা হয়েছে। এই মত বিনিময় এমন এক সময় অনুষ্ঠিত হল যখন হাজার প্রতিবাদী কৃষক পঞ্জাব ও হরিয়ানা সীমান্তে শিবির স্থাপন করেছেন। কেন্দ্রের তরফে তিন মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্য়ানন্দ রাই যোগ দেন কৃষকদের সঙ্গে বৈঠকে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সরকার চার ফসলের উপর পাঁচ বছরের জন্য নূন্যতম সহায়ক মূল্য তথা MSP দিতে প্রস্তুত।

পাঁচ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে সরকারি সংস্থাগুলি দ্বারা ডাল, ভুট্টা এবং তুলো ফসল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে কৃষকদের। NCCF (National Cooperative Consumers Federation of India Limited) ও নাফেড (National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) এর মতো সমবায়গুলি 'অড়হর ডাল', 'উরাদ ডাল', 'মসুর ডাল' বা ভুট্টা চাষকাারী কৃষকদের চুক্তি করবে। আগামী পাঁচ বছরের জন্য নূন্যতম সহায়ক মূল্য়ে কেনা হবে তাঁদের ফসল। কোনও সীমা থাকবে না ক্রয়ের পরিমাণের। অর্থাৎ ক্রয়ের পরিমাণ হবে সীমাহীন। তার জন্য় একটি পোর্টাল তৈরি করা হবে। যদিও কৃষকদের ঋণে ছাড় সহ অন্যান্য দাবিগুলি নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে তা নিয়ে সেই বিষয়ে নজর দেওয়া হবে বলে সূত্রের খবর।

সরকারের বিশ্বাস, পঞ্জাবের কৃষিকে রক্ষা করবে বিভিন্ন ফসলের উৎপাদন। উন্নত করবে ভূগর্ভস্থ জলের স্তর। জমিকে অনুর্বর হওয়ার হাত থেকে বাঁচাবে। কৃষক নেতারা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্য়ে তাঁদের ফোরামে আলোচনা করবে সরকারে প্রস্তাব নিয়ে। তারপরেই তাঁদের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। অর্থাৎ সরকারের প্রস্তাবনা পড়া ও তা নিয়ে নিজেদের মধ্য়ে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন কৃষকরা। তবে এবার নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কেন্দ্রের নতুন প্রস্তাবনার পরই আপাতত 'দিল্লি চলো' অভিযান স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে।

কৃষকদের তরফে প্রতিনিধি সারওয়াল সিং পান্ধের জানিয়েছেন, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি কৃষকদের ফোরামে কেন্দ্রের এমএসপি নিয়ে প্রস্তাবনার আলোচনা করা হবে। তাই আপাতত স্থগিত রাখা হয়েছে দিল্লি চলো অভিযান। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সকলের সম্মতিতেই। সেক্ষেত্রে যদি সমস্যার সমাধান না হয় ও কৃষকদের দাবি পূরণ না হয় তবে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হবে অভিযান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…