
লখনউ, ২১ এপ্রিল : উত্তরপ্রদেশে আজ, রমজান মাসের শেষ শুক্রবার, বিদায়ের প্রার্থনাকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে। সংবেদনশীল ও অতি সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯৪৩৯টি মসজিদ ও ৩৮৬৫টি ইদগাহে মুসলিম সম্প্রদায়ের মানুষ জুমার নামাজ আদায় করবেন। রাজ্যে ২৯৩৩টি স্পর্শকাতর স্থান এবং হট স্পট এলাকা চিহ্নিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৮৪৯টি জোন ও ২৪৬০টি সেক্টরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই বছর ৩ কোম্পানি এসডিআরএফ, ৫ কোম্পানি সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্স, ২৪৯কোম্পানি পিএসি, ১৭৯৫ কুইক রেসপন্স টিম, ৭০০০ট্রেইনি সাব ইন্সপেক্টর, ১১২ ইউপির ৪৮০ জন পিআরভি মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে পুরুষ ও মহিলা পুলিশ সদস্যদেরও ডিউটিতে রাখা হয়েছে। পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা দিয়ে সজ্জিত করা হয়েছে। মসজিদ ও ইদগাহের বাইরে সন্দেহভাজন ব্যক্তিদের বিশেষ দূরবীনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। স্থানীয় এলআইইউকে সতর্ক মোডে রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ রুটগুলো ঘুরিয়ে দিয়েছে।
