Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

INS Imphal: আরও শক্তি বাড়ল ভারতের, নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল রণতরী আইএনএস ইম্ফল

Stealth-guided missile destroyer INS Imphal commissioned into Navy
Stealth-guided missile destroyer INS Imphal commissioned into Navy

 

মুম্বই, ২৬ ডিসেম্বর : আরও শক্তি বাড়ল ভারতের, এবার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল রণতরী আইএনএস ইম্ফল। মঙ্গলবার মুম্বইয়ের নৌ ডকইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর কমিশন অফ স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 'ইম্ফল'-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

'ইম্ফল' হল প্রথম যুদ্ধজাহাজ যার নাম উত্তর-পূর্বের কোনও শহরের নামে রাখা হয়েছে। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরের ত্যাগ ও অবদানের জন্য একটি শ্রদ্ধাঞ্জলি। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার বলেছেন, "আইএনএস ইম্ফল শুধুমাত্র সমুদ্রে অথবা সমুদ্র থেকে উদ্ভূত ঝুঁকিই মোকাবিলা করবে না, বরং আরও গুরুত্বপূর্ণভাবে একটি সমন্বিত ভারতের প্রদর্শিত শক্তির মাধ্যমে, আমাদের জাতীয় ঐক্যকে যারা নষ্ট করার চেষ্টা করে, সেই ঘৃণ্য পরিকল্পনাকে বাধা দেবে।"


You might also like!