Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Bharat Nyay Yatra: মণিপুরে শুরু ও মুম্বইয়ে শেষ, ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ''ভারত ন্যায় যাত্রা''

Bharat Nyay Yatra (File Picture)
Bharat Nyay Yatra (File Picture)

 

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: আগামী ১৫ জানুয়ারি ''ভারত ন্যায় যাত্রা''-র সূচনা করছে কংগ্রেস। ১৫ জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে এই যাত্রা, সমাপ্তি হবে মুম্বইয়ে, চলবে ২০ মার্চ পর্যন্ত। বুধবার সকালে এক সাংবাদিক সন্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, "গত ২১ ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি অভিমত পোষণ করেছিল যে, রাহুল গান্ধীজির পূর্ব থেকে পশ্চিমে যাত্রা শুরু করা উচিত। রাহুল গান্ধীজি সেই ইচ্ছা পূরণ করতে রাজি হয়েছেন। তাই সর্বভারতীয় কংগ্রেস কমিটি ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ''ভারত ন্যায় যাত্রা'' করার সিদ্ধান্ত নিয়েছে।"

সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল আরও বলেছেন, "এই যাত্রা ১৪টি রাজ্য (মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র) এবং ৮৫টি জেলায় ৬,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বাসের মাধ্যমে হবে এই যাত্রা, একইসঙ্গে কোথাও কোথাও হেঁটেও হবে।"

You might also like!