Breaking News
 
Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের Imran Hasan Arrested: নাড্ডার কনভয়ে হামলা থেকে ভাঙচুর, একাধিক অভিযোগে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ ইমরান

 

SSC case postponed in Supreme Court:সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলা, ৩ সপ্তাহ পরে হবে শুনানি

SSC case postponed in Supreme Court
SSC case postponed in Supreme Court

 

নয়াদিল্লি, ১৬ জুলাই : পিছিয়ে গেল এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি। তিন সপ্তাহ পরে হবে এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। মঙ্গলবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়েছে, মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষ, অর্থাৎ রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে মামলা তাঁদের বক্তব্য শোনা হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে পাঁচ পক্ষকেই তাঁদের বক্তব্য জানাতে হবে সুপ্রিম কোর্টে। তারপরে মামলার শুনানি হবে। হয়তো আগস্টের প্রথম সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২ সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি-সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে। তার পরে কারও হলফনামা গ্রহণ করা হবে না। শীর্ষ আদালত জানিয়েছে, চাকরি বাতিলের মামলায় পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে। এই পাঁচ পক্ষ হল— ১) রাজ্য ২) এসএসসি ৩) মূল মামলাকারী ৪) চাকরিহারা এবং ৫) সিবিআই। এ ছাড়া অন্য কোনও পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই। তার বেশি নয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…