Country

2 years ago

Death anniversary Radharaman Goswamiji: নানা কার্যসূচির ম‌ধ্য দি‌য়ে বারইগ্রামে শুরু শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউর তি‌রোধান উৎসব

Sri Sri Radharman Goswamiji's Tirodhana Festival begins in Barigram with various programs
Sri Sri Radharman Goswamiji's Tirodhana Festival begins in Barigram with various programs

 

বারইগ্রাম (অসম), ২১ জুন: সমবেত উপাসনা, বৃক্ষ‌রোপণ, হরিনাম যজ্ঞ ইত্যাদি নানা কার্যসূচির ম‌ধ্য দি‌য়ে করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে অবস্থিত শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে শুরু হয়েছে প্রভুপা‌দের ৫৩-তম তি‌রোধান উৎসব।

আশ্রমের প্রধান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজি বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের ম‌ধ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রভুপাদের ৫৩-তম তিরোধান উৎসব। আজ দ্বিতীয় দিন। উৎসবের অঙ্গস্বরূপ এদিন আশ্রম চত্বরে বেশ ক‌য়েকটি গাছের চারা রোপণ ক‌রেছেন আশ্রম পরিচালন ক‌মি‌টির কর্মকর্তারা। বৃক্ষরোপণ কার্যসূচিতে অন্যদের সঙ্গে ছিলেন আশ্রমের বড় মাইজি সুদেবী দাসী, গৌরগোবিন্দ দাস বাবাজি, রসিকদাস বাবাজি, বাদল পাল, রঞ্জিত দাস, বাসন্তী দে, অরূপ রায়, সুনয়ন দাস, কিশোর দেবরায়, বিজন পাল, টিংকু পাল, সঙ্গীতা পাল, অভিজিৎ রায়, রবিশঙ্কর দত্ত, রাজদীপ দাস, সানি নাথ, বিজয় মালাকার, ‌বিশাল পাল প্রমুখ।

এ প্রসঙ্গে তিনি সকল নাগরিককে তাঁদের বাড়ি এবং প্রতিষ্ঠানে আয়োজিত প্রতি‌টি উৎস‌ব যেমন, জন্ম-মৃত্যু-বিবাহ বা‌র্ষিকী, যে কোনও অনুষ্ঠা‌নে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে আজ ২১ জুন বুধবার ভোরবেলা মঙ্গলার‌তি ও হরিনাম যজ্ঞের মাধ্যমে দ্বি‌তীয় দি‌নের কার্যক্রম শুরু হ‌য়েছে বলে জানান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজি। তিনি জেনান, আজ দিনভর হ‌রিনাম প‌রি‌বেশন কর‌বে বি‌ভিন্ন কীর্তনীয়া দল। সকালে গুরুপূজা, দুপুরে অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ করা হ‌য়েছে। রাতে অনুষ্ঠিত হ‌বে সম‌বেত উপাসনা।

আগামীকাল ২২ জুন বৃহস্পতিবার প্রত্যুষে প্রভুপাদের বিগ্রহ সহকারে নগর পরিক্রমা ও হরিনাম যজ্ঞের সমাপন, দধি ভঞ্জন এবং মোহান্ত বিদায়ের ম‌ধ্য দি‌য়ে প্রভুর তি‌রোধান উৎস‌বের পরিসমা‌প্তি ঘোষণা করা হ‌বে।


You might also like!