Country

2 years ago

Happy Gandhi Jayanti Wishes 2023:জন্মজয়ন্তীতে গান্ধীজিকে স্মরণ সমগ্র দেশের, সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনা

Mahatma Gandhi
Mahatma Gandhi

 

নয়াদিল্লি, ২ অক্টোবর : জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল গোটা দেশ। সোমবার দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে গান্ধী জয়ন্তী। মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইম্ফলে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, "রাজ্যের জনগণকে গান্ধী জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা।" সকলের হৃদয়কে স্বচ্ছ ও পরিষ্কার রাখার আহ্বান জানান বীরেন সিং। আবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস রাজভবনে গান্ধী মূর্তিতে মাল্যদান করে, পুষ্প অর্পণ করে গান্ধী জয়ন্তী পালন করেছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আহমেদাবাদের সবরমতী আশ্রমের হৃদয় কুঞ্জে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে৷

গান্ধী জয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হেমন্ত সোরেন বলেন, "আজকের দিনটি দেশের জন্য একটি ঐতিহাসিক দিন, এখনও পর্যন্ত কোনও না কোনওভাবে মানুষ মহাত্মা গান্ধীর চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে।" গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গান্ধীজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সাওয়ান্ত বলেছেন, "গোয়াতে আন্তঃধর্মীয় সমতা নিশ্চিত করার জন্য আমরা সর্বদা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।" বেঙ্গালুরুতে গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। চেন্নাইয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।


You might also like!