
লখনউ, ২ জানুয়ারি : সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদব কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে "ভারত জোড়ো যাত্রা"তে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। যাত্রার সাফল্যের জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার অখিলেশ যাদব তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে "ভারত জোড়া যাত্রা"তে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, প্রেম, অহিংসা, করুণা, সহযোগিতা এবং সম্প্রীতিই একমাত্র ইতিবাচক সত্য যা ভারতকে একত্রিত করে। আশা করি, আমাদের দেশের এই অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি রক্ষার লক্ষ্যে এই যাত্রা তার লক্ষ্য অর্জন করবে।
