Breaking News

 

Country

3 years ago

Foreign Minister of South Korea on a visit to India:ভারতে সফরে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী, দ্বিপাক্ষিক নানা বিষয়ে জয়শঙ্করের সঙ্গে করবেন বৈঠক

south korea FM arrives in New delhi
south korea FM arrives in New delhi

 

নয়াদিল্লি, ৭ এপ্রিল :ভারত সফরে এসেছেন দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রী পার্ক জিন। দু''দিনের ভারত সফরে শুক্রবারই দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ভারত-প্রশান্ত মহাসাগরের সমুদ্রপথ রক্ষায় জোট বেঁধেছে পশ্চিমী দেশগুলি। চিনের আগ্রাসন রুখতে এই সামরিক জোটে সামিল হয়েছে ভারতও। সেই প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীকে ভারতে তাঁর প্রথম সরকার সফরে উষ্ণ স্বাগত, যেহেতু ভারত-প্রজাতন্ত্র কোরিয়া এই বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী উদযাপন করছে, এই সফর আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে।


You might also like!