Country

2 years ago

Heavy snowfall in Gulmarg: ১ ফুট পর্যন্ত তুষারপাত গুলমার্গে, জম্মু ও কাশ্মীরের সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Snowfall up to 1 ft in Gulmarg, rising temperatures everywhere in J&K
Snowfall up to 1 ft in Gulmarg, rising temperatures everywhere in J&K

 

শ্রীনগর, ২ মার্চ: নতুন করে তুষারপাতের সৌজন্যে আবারও বরফের চাদরে ঢাকা পড়ল গুলমার্গ, তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের অন্যান্য অংশেও। শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হয়েছে। শ্রীনগরে শনিবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে। গুলমার্গে ১ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। শ্রীনগরে বৃষ্টি হয়েছে ২০.৫ মিলিমিটার, পহেলগামে ২৭.৫ মিলিমিটার, জম্মুতে ৬.৭ মিলিমিটার।

বৃষ্টি ও তুষারপাতের পর জম্মু ও কাশ্মীরের সর্বত্রই তাপমাত্রার পারদ চড়েছে। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ০.৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ২.০ ডিগ্রি সেলসিয়াস এবং জম্মুতে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নানা অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।


You might also like!