Country

3 years ago

Shimla : বরফের চাদরে ঢাকা পড়ল বদ্রীনাথ মন্দির, উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলেও তুষারপাত

Shimla
Shimla

 

চামোলি ও শিমলা, ১৪ জানুয়ারি: রাতভর তুষারপাতের সুবাদে শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির। তুষারপাত হয়েছে বদ্রীনাথ মন্দির সংলগ্ন পাহাড়ে। শনিবার সকালে দেখা যায় বদ্রীনাথ মন্দির ও সংলগ্ন পাহাড়ে বরফের চাদরে ঢাকা পড়েছে। সারারাত তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের অন্যত্র। উত্তরাখণ্ডের চামোলি জেলার দেওয়াল ব্লকের বিভিন্ন এলাকা বরফের চাদরে ঢাকা পড়েছে।

চামোলির পাশাপাশি তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের জোশীমঠেও। ফাটল-আতঙ্কের কারনে জোশীমঠের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি এবং জীবিকা হারিয়ে এমনিতেই চরম অনিশ্চয়তায় ভুগছেন। এই পরিস্থিতিতে তুষারপাতের জেরে তাঁদের মাথায় হাত। তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের রাজধানী শিমলাতেও। শিমলার মানঢোল গ্রামের ঘর-বাড়ি, রাস্তা, গাছপালা বরফের চাদরে ঢাকা পড়েছে।

You might also like!