Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

Country

3 years ago

Sick Nepali President Ramachandra:অক্সিজেন লেভেল কমতেই অসুস্থ নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র, নিয়ে আসা হচ্ছে দিল্লির এইমস-এ

Nepali President Ramachandra Paudel
Nepali President Ramachandra Paudel

 

কাঠমান্ডু ও নয়াদিল্লি, ১৯ এপ্রিল : অক্সিজেন লেভেল কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তাঁকে মহারাজগঞ্জের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল থেকে দিল্লির এইমস-র রেফার করা হয়েছে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়েছেন নেপালের রাষ্ট্রপতি। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় মঙ্গলবার রাষ্ট্রপতিকে ভর্তি করা হয়েছিল ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল হাসপাতালে ভর্তি হওয়ার পর, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পূর্ণ বাহাদুর খড়কা সহ অন্যান্য নেতারা মঙ্গলবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাঁকে দেখতে যান। বুধবার সকালে জানা গিয়েছে, ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল থেকে দিল্লির এইমস-র নিয়ে আসা হচ্ছে নেপালের রাষ্ট্রপতিকে।

You might also like!