Breaking News

 

Country

2 years ago

PM Modi: শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি : নরেন্দ্র মোদী

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ৬ জুলাই: জন্মজয়ন্তীতে জনসংঘের প্রতিষ্ঠাতা, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ ও নীতি দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

৬ জুলাই জনসংঘের প্রতিষ্ঠাতা ও ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিন। গোটা দেশ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। প্রধানমন্ত্রী এদিন সকালে টুইটারে নিজের মনের কথা তুলে ধরে লেখেন, "মহান জাতীয়তাবাদী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাঁর জন্মবার্ষিকীতে শত শত প্রণাম। তিনি একটি শক্তিশালী ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ও নীতি দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"


You might also like!