Breaking News

 

Country

2 years ago

Shivraj Singh Chouhan:প্রভেশের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন শিবরাজ, আদিবাসী শ্রমিকের 'পা ধুইয়ে' দিলেন মুখ্যমন্ত্রী

Shivraj apologized for the act of entry, Chief Minister 'washed the feet' of tribal workers.
Shivraj apologized for the act of entry, Chief Minister 'washed the feet' of tribal workers.

 

ভোপাল, ৬ জুলাই : প্রভেশ শুক্লার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের 'পা ধুইয়ে' দিলেন মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের সিধির একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়, অভিযুক্ত প্রভেশ শুক্লাকে রাওয়াতের গায়ে প্রস্রাব করছেন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারই তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

আদিবাসী দশমত রাওয়াতকে হাত ধরে ভোপালে মুখ্যমন্ত্রী ভবনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর দশমতকে সামনে বসিয়ে তাঁর পা ধুইয়ে দেন শিবরাজ সিং চৌহান। দশমত রাওয়াতকে সামনে বসিয়ে শিবরাজ সিং চৌহান তাঁর কাছে ক্ষমাও চেয়ে নেন। দশমতের সঙ্গে যা হয়েছে, তার জন্য তিনি লজ্জিত বলে জানান শিবরাজ। মানুষ তাঁর কাছে ভগবান স্বরূপ বলেও মন্তব্য করেন তিনি। শিবরাজ বলেছেন, "আমার কাছে দরিদ্ররা ঈশ্বর এবং মানুষ আমার কাছে ঈশ্বরের মতো। মানুষের সেবা করা ঈশ্বরের উপাসনার সমান। আমরা বিশ্বাস করি ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যে বাস করেন। দশমত রাওয়াতের সঙ্গে যে অমানবিক ঘটনা ঘটেছে তাতে আমি ব্যথিত...গরিবদের জন্য সম্মান এবং নিরাপত্তা গুরুত্বপূর্ণ।" মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন দশমত রাওয়াতের সঙ্গে ভোপালের স্মার্ট সিটি পার্ক পরিদর্শন করেন এবং চারাগাছ রোপণ করেছেন।

উল্লেখ্য, ৫ জুলাই গ্রেফতার করা হয় বিজেপি নেতা প্রভেস শুক্লাকে। আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের গায়ে মূত্রত্যাগ করেন প্রভেশ নামে ওই বিজেপি নেতা। যে ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে যায়। ভিডিও ভাইরাল হতেই প্রভেশকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই বিজেপি নেতার বেআইনি দখলও গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই প্রভেশ শুক্লার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের নির্দেশ দেন শিবরাজ সিং চৌহান।


You might also like!