Country

2 years ago

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা শিবসেনার উদ্ধব শিবিরের, মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্রে লড়বেন অনিল দেশাই

Anil Desai
Anil Desai

 

মুম্বই, ২৭ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। বুধবার মহারাষ্ট্রের ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন শিবেসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত, তবে এখনও কাটল না বিরোধী জোটের জট।

আসন্ন লোকসভা নির্বাচনে দলের পাঁচ বিদায়ী সাংসদকে ফের প্রার্থী করছেন উদ্ধবেরা। অরবিন্দ সোয়সন্ত লড়াই করছেন মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে। সঞ্জয় পাটিল এবং আমোল কীর্তিকর লড়াই করছেন যথাক্রমে মুম্বই উত্তর-পূর্ব এবং মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে। অনিল দেশাই প্রতিদ্বন্দ্বিতা করছেন মুম্বই দক্ষিণ-মধ্য আসন থেকে। তাৎপর্যপূর্ণ ভাবে সাংলি আসনেও প্রার্থী দিয়েছে উদ্ধবের দল। মহারাষ্ট্রের বিরোধী জোট ‘মহাবিকাশ অঘাড়ী’র অন্যতম শরিক কংগ্রেস এই আসনটির প্রত্যাশী ছিল। এই আসনকে কেন্দ্র করে জোটের জট আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সাংলিত উদ্ধবরা প্রার্থী করেছেন কুস্তিগীর চন্দ্রহার পাটিলকে। যাইহোক বুধবার সবমিলিয়ে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন সঞ্জয় রাউত।


You might also like!