Country

2 years ago

Shahid siddique resign from the RLD:ভাঙন ধরল আরএলডি-তে, লোকসভা ভোটের আগে দল ছাড়লেন শাহিদ সিদ্দিকী

Shahid siddique resign from the RLD
Shahid siddique resign from the RLD

 

পাটনা, ১ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভাঙন ধরল রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এ, সোমবার আরএলডি-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন দলের জাতীয় সহ-সভাপতি শাহিদ সিদ্দিকী। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এক্স মাধ্যমে শাহিদ সিদ্দিকী জানিয়েছেন, "আমি নিজের পদত্যাগপত্র রাষ্ট্রীয় লোক দলের সভাপতির কাছে পাঠিয়েছি। দেশের গণতান্ত্রিক কাঠামোর অবসান আমি নীরবে দেখতে পারি না। আমি জয়ন্ত সিংজি এবং আরএলডি-তে আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ।" জয়ন্ত সিংয়ের উদ্দেশ্যে তিনি জানান, "শ্রদ্ধেয় জয়ন্তজী, আমরা দীর্ঘ ৬ বছর ধরে একসঙ্গে কাজ করেছি এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আমি, আপনাকে একজন সহকর্মীর চেয়ে ছোট ভাই হিসাবে বেশি দেখি। আমরা গুরুত্বপূর্ণ ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করেছি। ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি আপনার প্রতিশ্রুতি নিয়ে কেউ সন্দেহ করতে পারে না। কিন্তু, তবে এখন আরএলডি এনডিএ-র অংশ হয়ে ওঠা আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে।"

You might also like!