Breaking News

 

Country

2 years ago

North Kashmir:উত্তর কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিল সুরক্ষা বাহিনী, নিকেশ দুই সন্ত্রাসবাদী

Security forces foiled infiltration into North Kashmir, killing two terrorists
Security forces foiled infiltration into North Kashmir, killing two terrorists

 

শ্রীনগর, ২৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে অনুপ্রবেশ রুখে দিল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছল সেক্টরে দুই সন্ত্রাসবাদীকে গুলি করে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, কুপওয়ারা পুলিশের দেওয়া একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছল সেক্টরে এনকাউন্টার শুরু হয়। অনুপ্রবেশ রুখে দিয়ে দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। এখনও অভিযান জারি রয়েছে। সন্ত্রাসবাদীরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল।


You might also like!