Country

3 years ago

G-20 Summit 2023 : জি-টোয়েন্টি : গান্ধীনগরে শুরু জলবায়ু ও পরিবেশ সুস্থায়ী কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক

G-20 Summit : Second meeting of Environment and Climate
G-20 Summit : Second meeting of Environment and Climate

 

গান্ধীনগর, ২৭ মার্চ : ভারতের জি-২০ সভাপতিত্বের আওতায় পরিবেশ ও জলবায়ুর সংক্রান্ত কর্ম গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক সোমবার গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোশের উপস্থিতিতে এই বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তিন দিনের এই বৈঠকে জীববৈচিত্র্য ও ভূমিক্ষয়, চক্রাকার অর্থনীতিতে সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং সুস্থায়ী ও জলবায়ু সহনশীল সমুদ্র অর্থনীতির প্রসারের মতো তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। ৩০টিরও বেশি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

বৈঠকে জল ও জলসম্পদের ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হবে। জি-টোয়েন্টি গোষ্ঠীর দেশগুলি এখানে তাদের দেশের সবথেকে ভালো ব্যবস্থাপনাগুলি সকলের মধ্যে ভাগ করে নেবেন। জলশক্তি মন্ত্রকের সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক তিন দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করছে।


You might also like!