Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Search operation launched in Kathua:কাঠুয়ায় তল্লাশি অভিযান জারি, পাঁচ সৈনিকের বলিদানে মর্মাহত রাজনাথ সিং

Search operation launched in Kathua
Search operation launched in Kathua

 

জম্মু, ৯ জুলাই : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন পাঁচজন সৈনিক। নিহত পাঁচ জওয়ানের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। কাঠুয়া জেলার মাচেদি এলাকায় মঙ্গলবার সকালেও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে। মনে করা হচ্ছে, জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে রয়েছে।

জঙ্গি হামলায় পাঁচ সৈনিকের বলিদানে মর্মাহত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, "কাঠুয়ার বদনোটাতে সন্ত্রাসী হামলায় পাঁচ সাহসী ভারতীয় জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, দেশ এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। কাউন্টার টেরোরিস্ট অপারেশন চলছে এবং আমাদের সৈন্যরা ওই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।"

উল্লেখ্য, সোমবার বিকেলে কাঠুয়া জেলার বদনোটা গ্রামের কাছে সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ৫-৬ জন জঙ্গি অতর্কিতে হামলা চালায়। ভয়াবহ এই জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৫ জন জওয়ান, এছাড়াও আরও ৫ জন জওয়ান জখম হয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…