Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Madhya Pradesh:মধ্যপ্রদেশের সিধি জেলায় স্কুল বাসে আগুন, হতাহতের ঘটনা ঘটেনি

A school bus caught fire in Madhya Pradesh's Sidhi district
A school bus caught fire in Madhya Pradesh's Sidhi district

 

সিধি, ২৭ ডিসেম্বর  : মধ্যপ্রদেশের সিধি জেলায় বুধবার সকালে একটি বেসরকারি স্কুল বাসে আগুন লেগে যায়। বুধবার এক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বেসরকারি স্কুল বাসে থাকা শিশুদের ও গাড়ির চালকের কোনও ক্ষতি হয়নি, কিন্তু স্কুল বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ স্কুল বাসটি পুলিশ সিধি জেলার লাইন্স মাঠের কাছে পৌঁছলে শিশুদের মধ্যে আতঙ্ক চোখে পড়ে। কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক অভিষেক উপাধ্যায় জানিয়েছেন, আগুন লক্ষ্য করার সঙ্গে সঙ্গে চালক অবিলম্বে বাসটি থামিয়ে ফেলে, তারপর বাসের ভিতরে থাকা পাঁচ-সাতজন শিশুকে নিরাপদে বার করে আনা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো বাসটি পুড়ে গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…