Country

2 years ago

Mohan Yadav:মাতৃভূমির প্রতি সাভারকারের নিবেদন যুবসমাজকে চিরকাল সেবা করতে অনুপ্রাণিত করবে : মোহন যাদব

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ২৬ ফেব্রুয়ারি  : মাতৃভূমির প্রতি সাভারকারের নিবেদন যুবসমাজকে চিরকাল সেবা করতে অনুপ্রাণিত করবে, বীর সাভারকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একথা লিখেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ১৯৬৬ সালের ২৬ ফেব্রুয়ারি স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর মৃত্যুবরণ করেছিলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এর মাধ্যমে শহীদ বীর সাভারকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, “ভারত মাতার সন্তান, যিনি দেশের স্বাধীনতার জন্য বিশ্ব মঞ্চে আলোর শিখা জ্বালিয়েছিলেন,পরম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর জিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে কোটি কোটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। মাতৃভূমির প্রতি আপনার নিবেদন যুবসমাজকে চিরকাল সেবা করতে অনুপ্রাণিত করবে।”


You might also like!