Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Sanjau Raut hits out PM:প্রধানমন্ত্রীকে মণিপুর যাওয়ার আহ্বান সঞ্জয়ের, কটাক্ষও করলেন উদ্ধব ঘনিষ্ঠ এই নেতা

Sanjau Raut hits out PM
Sanjau Raut hits out PM

 

মুম্বই, ৯ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিংসা-বিধ্বস্ত মণিপুর যাওয়ার আহ্বান জানালেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়েও কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী রাশিয়া, ইতালি, লন্ডন যান, তিনি মহারাষ্ট্রেও বহুবার আসেন। কিন্তু, কেন তিনি মণিপুর যান না? মণিপুর কি আমাদের দেশের অংশ নয়?"

উল্লেখ্য, লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী মোদীকে হিংসা-বিধ্বস্ত মণিপুরে যাওয়ার আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। সোমবারই মণিপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে শান্তি ফেরানোর জন্য যে কোনও সরকারি পদক্ষেপে তাঁর দলের সমর্থনের বিষয়ে জোর দিয়ে জনগণকে সান্ত্বনা দেন রাহুল। বলেন, মণিপুরে আসা উচিত প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…