Country

2 years ago

S Jaishankar:৫-৮ মার্চ দুই দেশ সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী যাবেন দক্ষিণ কোরিয়া ও জাপানে

S Jaishankar
S Jaishankar

 

নয়াদিল্লি, ১ মার্চ : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আগামী ৫-৮ মার্চ দুই দেশ সফরে যাচ্ছেন। মার্চের শুরুতেই দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ৫-৬ মার্চ প্রথমে দক্ষিণ কোরিয়ার সিউল যাবেন তিনি, সেখানে দশম ভারত-রিপাবলিক অফ কোরিয়া জয়েন্ট কমিশন বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। দক্ষিণ কোরিয়ায় আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের।

দক্ষিণ কোরিয়া সফর শেষে ৬-৮ মার্চ জাপান সফরে যাবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ষষ্ঠদশতম ভারত-জাপান বিদেশমন্ত্রীদের কৌশলগত সংলাপে অংশ নেবেন তিনি। জাপানের বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বের বিষয়ে আলোচনা করবেন এবং মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের জন্য সহযোগিতার বিষয়ে মতামত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।


You might also like!