
অযোধ্যা, ২১ জানুয়ারি : অযোধ্যায় রামলালার ''প্রাণ প্রতিষ্ঠা'' অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। কাশীর ডোমরাজা সহ ১৫ জন যজমান প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। ঐতিহাসিক এই দিনের সাক্ষী থাকতে দেশ-বিদেশের অতিথিরা এসে পৌঁছেছেন অযোধ্যায়। সারা দেশ থেকে এসে পৌঁছেছেন সাধুসন্তরা । নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই অযোধ্যায় এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। অযোধ্যা পৌঁছলে মোহন ভাগবতকে এদিন অভিবাদন জানানো হয়। আরও অনেকেই অযোধ্যা এসে পৌঁছেছেন। অভিনেত্রী কঙ্গনা রানাউত এদিনই অযোধ্যায় এসে পৌঁছেছেন। অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন অনু মালিক প্রমুখ।
