
পানিপথ, ১২ মার্চ : আজ রবিবার পানিপথের ঐতিহাসিক ভূমিতে সঙ্ঘের শতবর্ষ পরিকল্পনা করা হবে। তিন দিনের এই প্রতিনিধি সভা পানিপথ জেলার সমলখায় অনুষ্ঠিত হতে চলেছে। সারা দেশ থেকে সঙ্ঘের ১৪০০ জনেরও বেশি প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। এতে সর্বভারতীয় ৩৪টি সংগঠন থেকে প্রতিনিধি অংশ নেবেন।
এর আগে, ১১ মার্চ সর্বভারতীয় কার্যনির্বাহী সভার একটি বৈঠক হয়। এতে প্রতিনিধি সভায় উপস্থাপন করার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। ১৪ মার্চ, প্রতিনিধি সভা বৈঠকর শেষ দিন, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবোলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বৈঠকে আলোচিত বিষয়ে তথ্য দেবেন।
এই অনুষ্ঠানে অখিল ভারতীয় দুজন সহ-প্রচার প্রমুখ নরেন্দ্র ঠাকুর এবং অলোক কুমার, ক্ষেত্র প্রচার প্রমুখ অনিল কুমার, হরিয়ানা প্রদেশের সঙ্ঘচালক পবন জিন্দালও তাদের সাথে উপস্থিত ছিলেন
এর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন, ১২ মার্চ সকালে প্রতিনিধি সভার উদ্বোধন হবে। পূজনীয় সরসঙ্ঘচালক ডাঃ মোহন রাও ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলসহ সমস্ত সহ-সরকার্যবাহ, সর্বভারতীয় কার্যনির্বাহী, সমস্ত ক্ষেত্র ও প্রান্তের সঙ্ঘচালক এবং কার্যকর্তারা এবং আনুষঙ্গিক সংগঠনের পদাধিকারীগণ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ২০২৫ সালে সঙ্ঘ প্রতিষ্ঠার শত বর্ষ পূর্ণ হতে চলেছে। প্রতিনিধি সভায় সংগঠনের শতবর্ষ কাজের সম্প্রসারণ পরিকল্পনা ২০২২-২৩র পর্যালোচনা এবং অভিজ্ঞতার ভিত্তিতে, ২০২৩-২৪র জন্য একটি কার্য পরিকল্পনা তৈরি করা হবে। আগামী বছরের পর্যালোচনার পাশাপাশি, ২০২৫ সালের মধ্যে সঙ্ঘের সাথে নতুন ব্যক্তিদের যোগদান, ২০২৩-২৪ বছরের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা নিয়ে আলোচনা করা হবে।
