Road Accident: কুয়াশা কাড়ল প্রাণ! বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত এক, আহত ১০ জন

Road accident kills one in UP
Road accident kills one in UP

 

গৌতম বুদ্ধ নগর, ২০ ডিসেম্বর : উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় কুয়াশার কারণে ভয়াবহ একটি দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে গৌতম বুদ্ধ নগর জেলার ডানকাউর এলাকায় একটি বাস ও কন্টেনারের মধ্যে সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৬০ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌতম বুদ্ধ নগর জেলার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ৬০ জন যাত্রীবোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। ঘন কুয়াশার কারণে ওই বাসের সঙ্গে একটি কন্টেনারের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও কমবেশি আহত হয়েছেন ১০ জন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…