
চেন্নাই, ৩ জানুয়ারি : তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ছ''টি গাড়ির একে-অপরের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ভেপ্পুরের কাছে ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কের ওপর। পুলিশ জানিয়েছে, দু''টি বাস, দু''টি লরি ও দু''টি গাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় পুলিশ ও দমকল। ভেপ্পুর দমকল কর্মীদের সাহায্যে দেহগুলি গাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতদের নাম ও পরিচয় জানা না গেলেও আরসি বুক দেখে পুলিশ জানিয়েছে সকলেই একই পরিবারের সদস্য এবং তাঁদের বাড়ি চেন্নাইয়ে।
