Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

মথুরায় দিল্লি-আগ্রা হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর আহত দু''জন

Road Accident in Agra  (Symbolic Picture)
Road Accident in Agra (Symbolic Picture)

 

মথুরা, ১৬ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের মথুরায় দিল্লি-আগ্রা জাতীয় সড়কের ওপর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ বন্ধু-সহ ৪ জনের। শুক্রবার গভীর রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অজ্ঞাত একটি গাড়িতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ধাক্কা মারে, আর তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও দু''জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে মথুরার অতিরিক্ত পুলিশ সুপার মারতান্ড পি সিং বলেছেন, "দিল্লি-আগ্রা জাতীয় সড়কের ওপর একটি ধাবার কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও দু''জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত একটা নাগাদ, ওই গাড়িতে আলিগড়ের ৫ জন ছিলেন। অজ্ঞাত গাড়িতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, পরে আরও একজন প্রাণ হারান। ধাবা থেকে খাবার খাওয়ার পর ঘটনাস্থল থেকে যাচ্ছিলেন একজন ট্রাক চালক, তাঁরও মৃত্যু হয়েছে। আহত দু''জনের চিকিৎসা চলছে।" পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা আলিগড় থেকে কোকিলাভান ধাম শনি মন্দিরে যাচ্ছিলেন।

You might also like!