
পাটনা : বিহারের বিধান পরিষদ নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও তাদের জোট সঙ্গীরা নিজেদের প্রার্থী ঘোষণা করলো। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবীকে প্রার্থী করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের বিহারের রাজ্য সভাপতি জগদানন্দ সিংহ।
লালু-পত্নী রাবড়ি দেবী ছাড়াও আরজেডি আরও দুজনকে প্রার্থী করেছে। তাঁরা হলেন আব্দুল বারী সিদ্দিকী এবং উর্মিলা ঠাকুর। এছাড়াও জোট সঙ্গীদের মধ্যে থেকে প্রার্থী হয়েছেন শশী যাদব এবং সৈয়দ ফৈজল আলী প্রমুখ।
