Country

3 years ago

লাদাখের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি ডি মিশ্র

a
a

 

শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি  : কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে শপথ নিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র৷ রবিবার এই শপথগ্রহণ অনুষ্ঠান করা হয় ৷


এদিন নয়া লেফটেন্যান্ট গভর্নরকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি এন কোটেশ্বর সিং ৷ প্রসঙ্গত, এর আগেও সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার মিশ্র ৷ একটা সময় তিনি ছিলেন উত্তর-পূর্ব ভারতের পার্বত্য রাজ্য অরুণাচলপ্রদেশের রাজ্যপাল ৷ এদিকে, সম্প্রতি লাদাখের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুরকে তাঁর পদ থেকে অপসারিত করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ এরপরই তাঁর জায়গায় ব্রিগেডিয়ার মিশ্রাকে নিয়োগ করা হয় ৷


২০১৯ সালের অক্টোবর মাসে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাধাকৃষ্ণ ৷ পাঁচ বছর তাঁর ওই পদে থাকার কথা ছিল ৷ কিন্তু, সেই মেয়াদ পূরণ হওয়ার আগেই গত সপ্তাহে অপসারিত করে দেওয়া হয় রাধাকৃষ্ণ মাথুরকে ৷ এরপর রাষ্ট্রপতির সচিবালয়ের তরফ থেকে এই প্রসঙ্গে একটি নির্দেশিকা কার্যকর করা হয় ৷ তাতে জানানো হয়, রাধাকৃষ্ণ মাথুরের জায়গায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রকে নিয়োগ করা হচ্ছে ৷ রাষ্ট্রপতি ভবন সূত্রে আরও জানানো হয়েছে, অপসারণের পর প্রথা মেনেই দেশের সাংবিধানিক প্রধানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাধাকৃষ্ণ মাথুর ৷


You might also like!