
রায়পুর, ১৫ সেপ্টেম্বর : ছত্তিশগড়ে আয়োজিত জি-২০ শিখর সম্মেলনে ইংরেজি জানা ১০০ জন পুলিশ অফিসারকে মোতায়েন করা হবে। ১৮ এবং ১৯ সেপ্টেম্বর ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে জি-২০ শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিদেশী প্রতিনিধিদের সহায়তার জন্যই ইংরেজি জানা ১০০ জন পুলিশ অফিসারকে নিয়োগ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার পিতম্বর প্যাটেল জানিয়েছেন, জি-২০-র সচিব পর্যায়ের বৈঠকে বিদেশী প্রতিনিধিদের সাহায্যের জন্যই ১০০ জন এমন পুলিশ আধিকারিককে নিয়োগ করা হবে যারা নাকি ইংরেজি ভাষায় দক্ষ। এএসপি প্যাটেল আরও জানিয়েছেন, নাভা মুম্বইয়ে আয়োজিত জি-২০ বৈঠকের জন্য যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা তৈরি না হয় সেজন্য ট্রাফিকের ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
